পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটাতে শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘোষিত অষ্টম বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের কর্মবিরতির সপ্তমদিন রোববার শিক্ষক নেতাদের সঙ্গে এ বৈঠকের সিদ্ধান্ত এলো।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
বৈঠকে শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা থাকবেন বলে জানান তিনি।


