নতুন বেতন কাঠামোয় বেতন বৈষম্যের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষদের ডাকা আন্দোলন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবি ড. ইউনূস আলী।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা এই রিটে শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ও ২৪ ঘণ্টার মধ্যে তাদের ক্লাসে ফিরে যেতে নির্দেশনা চাওয়া হয়েছে।
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি কলেজের শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেছেন। এরফলে দেশের ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দারুনভাবে ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


