বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর চা’র আমন্ত্রণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের

DU-Teachersআন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সোমবার গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ রোববার সন্ধ্যায় জানান, ‘সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন।’

ফেডারেশনের নেতারা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যানির্বাহী সদস্যরাও প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে যাবেন বলে জানান ফরিদ উদ্দিন।

এদিকে অষ্টম বেতন কাঠামোর বিষয়ে সুনির্দিষ্ট দুটি লিখিত প্রস্তাব আজ শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের কাছে দিয়েছেন ফেডারেশনের নেতারা।

বিকেলে সচিবালয়ে শিক্ষাসচিবের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সপ্তম বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১ থেকে গ্রেড ৩-এ উন্নীত হওয়াসহ যে সুযোগ-সুবিধা পেয়ে আসতেন তা বহাল রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেড-১ থেকে কিছু সংখ্যক শিক্ষককে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদানের জন্যও প্রস্তাব করা হয়।

শিক্ষাসচিবের সঙ্গে আলোচনায় তরুণ শিক্ষকদের উচ্চতর শিক্ষার জন্য বৃত্তি চালু ও গবেষণার ব্যবস্থা করার জন্য প্রস্তাব করা হয়েছে বলেও জানান মাকসুদ কামাল।

আরও পড়ুন