কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার শালধোর সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় অপর এক বাংলাদেশীকে ধরে নিয়ে নির্যাতন ও আটক করে রেখেছে তারা।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশী আবদুল গণি (৫০) ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। এছাড়া বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর নির্যাতনের শিকার আরো এক বাংলাদেশী যুবক তাদের কাছ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে।
৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক জাকির হোসেন জানান, ভোরে এ ঘটনার সময় আরও এক বাংলাদেশী আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে।


