দলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। রাতে রওশনের গুলশানের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ ঘোষণা দেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। বৈঠকে দলীয় সংসদ সদস্য ও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বাবলু জানান, দলীয় এমপি ও প্রেসিডিয়ামের বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রশ্নের জবাব দেননি বাবলু। এ বিষয়ে মানবজমিনের এক প্রশ্নের জবাবে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, চেয়ারম্যান নিষ্ক্রীয় হলে অন্য একজনকেতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হবে।


