রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে একটি গার্মেন্টের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার দিনগত রাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- স্বপন (২২) বশির আহম্মেদের ছেলে ও আরিফ (১৭), আবুল কায়েসের ছেলে। তারা মিরপুর এলাকার বাসিন্দা।
গার্মেন্টসের ম্যানেজার ম্যাগানকো পাল জানান, রাতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়। এতে ওই দুই শ্রমিক দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ সেন্টু চন্দ্র দাস জানান, বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।


