বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইমরান হাশমীর সঙ্গে নায়িকা হওয়া নিয়ে ফারিয়ার মিথ্যা প্রচার

nusrat-with-hashmi_1970প্রচারের আলোয় আসার জন্য অনেকেই অনেক কিছুই করে থাকেন। তার মধ্যে মিথ্যাচার অন্যতম। তাই বলে ঢাহা মিথ্যা! ঢাকাই চলচ্চিত্রের নব্য নায়িকা ফারিয়া এই ‘ঢাহা মিথ্যা’রই আশ্রয় নিয়েছিলেন কিছুদিন আগে। প্রথমদিকে বিষয়টি কিছুটা গোলমেলে থাকলেও অবশেষে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।

ঘটনাটি ছিল, বলিউডের ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করছেন ফারিয়া। তার মন্তব্য নিয়ে এ ধরনের খবর প্রকাশিত হওয়ার পর দেশীয় মিডিয়ায় বেশ আলোচিত হন ফারিয়া। কিন্তু ঘটনা বদলে যায় কিছুদিন পরই। কেউ কেউ বলেছেন ফারিয়া মিথ্যা বলছেন। আবার কেউ বলেছেন ঘটনা সত্যি।

দীর্ঘদিন ধরে এ নিয়ে অনুসন্ধান চালানো হয়। বলিউডে ফারিয়ার মন্তব্য অনুযায়ী পরিচালক এবং ইমরান হাশমীর এজেন্টের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তারা ফারিয়া নামের বাংলাদেশী কোনো মেয়েকে চেনেনও না বলে জানিয়েছেন।

অন্যদিকে কলকাতা প্রতিনিধিও বলিউডে যোগাযোগ করে এ ধরনের খবরের কোনো সত্যতা তো দূরের কথা, কোনো ভিত্তিই পাননি।

এ বিষয়ে আবার ইদানীং ফারিয়া গণমাধ্যমে বলছেন অন্য কথা।

তিনি বলেন, ইমরান হাশমী নয়, ছবিটিতে রনদীপ হুদা বা অন্য কেউ অভিনয় করতে পারেন। ফারিয়ার এমন মন্তব্য নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের মিথ্যাচার না করে কাজে মনোযোগী হলেই ক্যারিয়ার তৈরি করা সম্ভব। নিজের মেধা থাকলে বলিউড লাগে না, ঢালিউডেই বিশ্বমানের ছবিতে তার অভিনয়ের সুযোগ হবে।

আরও পড়ুন