মোবাইল ফোনের মেমোরি কার্ডের মাধ্যমে পর্নো ভিডিও ছড়িয়ে দেয়ার বিনিময়ে একটি চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে ‘ডিজিটাল পর্নোগ্রাফি’ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে র্যাব-২-এর একটি দল রাজধানীর কারওয়ান বাজার সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানিয়েছে, এসময় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ।
আটক ব্যক্তিরা হলেন- সাদ্দাম হোসেন, সজীব, ইয়াসিন, লিটন আহমেদ, সুজন মিয়া, মাহাবুবুর রহমান, পলাশ মোল্লা, আল-আমিন, মো. শাহীন, মিলন, নয়ন, আরিফুর রহমান, আরমান আহমেদ, সজীব, মুজাহিদুল ইসলাম, লায়েছ, আকাশ খান, সাহাবুল ইসলাম, জহিরুল ইসলাম, মুক্তার হোসেন, রেজাউল করিম, সবুজ, নোমান, সাগর এবং পারভেজ।


