বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এস আই মাসুদের বাঁচার চেষ্টা: স্বাধীনতা ও মুজিবকে ব্যবহার

SI-Masood-eeনিজের ব্যক্তিগত ফেইজবুক আইডিতে ঘটনার বিবরন দিয়েছেন ব্যাংক কর্মকর্তা রাব্বীর নিকট চাঁদা চেয়ে মারধরের অভিযোগে অভিযুক্ত এ সাময়িক বরখাস্ত হওয়া সাব- ইন্সপেক্টর। এতে সে লিখেছে, রাব্বীর পেছনে নাকি স্বাধীনতা বিরোধী শক্তি কাজ করছে! পুলিশ হেল্প নামের একটি ফেসবুক পেজে এই লেখা দেওয়া হয়েছে।

নিচে মাসুদের লেখাটি হুবহু কপি করা হলঃ–

——-একজন নাগরিক হিসাবে দেশবাসীর নিকট আমার শেষ কথা——

বিগত কয়েক দিন যাবত জনাব গোলাম রাব্বী সাহেবের অভিযোগের ভিত্তিতে আমাকে নিয়ে সারাদেশ তথা বিদেশেও ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে,, হা তাহার চোখর জল যেভাবে গড়িয়েছে,,,সবার মতো আমিও বিস্মিত হয়েছি,, অনেক কষ্টও পেয়েছি,,,কারন এভাবে ফোটা, ফোটা জল গড়ালে দুনিয়ার সব মানুষের ভিতরেই দাগ কাটাটাই স্বাভাবিক,,,,,,,,,,হয়ত অনেকেই মনে করবেন নিজের পক্ষে সাফাই গাইছি,, হয়তো অনেকেই বেড কমেন্টস করবেন,,, করতেই পারেন?,,,,,,.

তারপরেও আজ বাস্তব কিছু সত্য কথাই তুলে ধরতে চাই,,,,,তিনি মোহাম্মদ পুর থানাধীন মাদকের আখড়া খ্যাত জেনেভা ক্যাম্পের গেইটে রাত্র প্রায় ১২ঘটিকার সময় দেখিয়া,, তাহার দেহ তল্লাশী করতে চাইলে অস্বীকৃতি জানায় এবং দেহ তল্লাশীর হাত হইতে নিজেকে বাচানোর জন্য,,চিল্লাচিল্লি শুরু করে,,, কারন এটা তার জানা ছিল যে চিল্লা চিল্লি করিলে বিহারী ক্যাম্প হইতে লোক চলে আসবে,,, তার কৌশল সফল হইতে চলেছিলো,,,যখন দেখলাম দল বেধে নারী, পুরুষ আমার গাড়ীর দিকে চলে আসতেছে,,,তখন নিজেদের সেভ করার জন্য,, দ্রত গতীতে রাব্বী সাহেবকে পুলিশ ভ্যানে তুলে স্হান ত্যাগ করতে বাধ্য হই, তখন রাব্বী সাহেব গাড়ীতে উঠতে না চাইলে তাহার সাথে আমার পুলিশ সদস্যের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়, যাহা কোন গুরুতর আঘাত ছিলনা,,,,পরে যখন জানতে পারি তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা,,তখন তাহার সম্মানের দিকে তাকিয়ে সিনিয়র অফিসারদের সহিত আলোচনা করিয়া,,,তাহাকে তার নিকটস্থ কারও নিকট বুঝাইয়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি,,,,এখন,,,

আপনাদের নিকট প্রশ্ন:
(১)যদি চাঁদাই চাইতাম তাহলে তার মোবাইল ফোনটি তাহার নিকট হইতে কেন নিলাম না?

( ২) মিডিয়ায় প্রচার হয়েছে এটিএম,,বুথ হইতে টাকা তুলেছেন,,,কিন্তু তার কোন প্রমান তিনি দিতে পারেন নাই???

(৩) তার বন্ধুরা যখন লিখিত জিম্মায় গ্রহন করলেন,,তখন কেন নির্যাতন ও চাঁদা চাওয়ার অভিযোগ করলেন না?

(৪) পরের দিন থানায় যখন আসলেন,,তখন তার আঘাতের চিহ্ন দেখালেন না কেন?

আমার এসব প্রশ্নের উত্তর আজ কে দিবে?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

রাব্বী সাহেবের সাথে আমার কোন পূর্ব পরিচয় ছিলনা,, তাহলে কেন আজ তিনি আমার বিরুদ্ধে এতো বড় একটা মিথ্যা, সাজানো
নাটক তৈরি করলেন? হয়তো আজ বা কাল এর প্রকৃত রহস্য সারা বাংলার জনগন দেখতে পাবেন? মিথ্যা কখনো চাপা থাকে না?,,,,,,,,,,,,,,,,রাব্বী সাহেব আমার আমার হৃদপিন্ডটাকে ভেঙ্গে খান, খান করে দিলেন?,,,,,,,,,তার আসল উদ্দেশ্যটা আসলে কি দেশবাসী আপনাদের নিকট আমার বিনিত ভাবে প্রশ্ন,,,,,,,,,,,,,,,,,শুধু তাই নয়,,আমাকে সামাজীক ভাবে একটা সমাজে মৃত্যু ঘটানো হয়েছে,,,,মিডিয়ায় যারা আমার বিরুদ্ধে বক্তব্য রেখেছে তারা কারা,,,আর কেউ না চিনলেও আমার নিজ এলাকাবাসীতো তাদেরকে চিনেন?,,,,,সর্বশেষ হাইকোর্ট এ দেখলাম দেশবিরুধী, স্বাধীনতা বিরোধী অপশক্তিরাই রাব্বী সাহেবকে নিয়ে রিট করলেন ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,হয়তো আজ আমি একটা মিথ্যা সাজানো নাটকের গভীর যড়যন্ত্রে লিপ্ত হয়ে জেলে যাবো,,,,,,আমার চাকুরীটাও চলে
যাবে,,,,,,,,দেশবাসী আপনাদের নিকট আমার আবারও প্রশ্ন প্রকৃত অর্থেই আমার কি অপরাধ ছিল???,,, আপনারাই খতিয়ে দেখুন,,,,,,আমার অপরাধ একটাই আমি স্বাধীনতার পক্ষের লোক, আমি শহীদ পরিবারের সন্তান,,,,,,,,,,,, এটাই কি আমার
অপরাধ??????????? ,আমি জেলে যাবো,,,,চাকুরী চলে যাবে তাতে আমার কোন আপত্তি নাই,,,,,, কিন্তু কেন আজ আমাকে দেশবাসীর নিকট মৃত্যু ঘোষনা করা হলো??? স্বাধীনতার পক্ষের সকল ব্যক্তিদের নিকট বিনিত ভাবে অনুরুধ করে বলছি,,,,স্বাধীনতা বিরোধীরা আজ আমার মতো একজন মুজিব আদর্শের সৈনিকের মৃত্যু ঘটিয়ে দিলো,,,,আমার মতো আর কারও যেন এমন ভাবে মৃত্যু না হয়?,,,,,,,আপনাদেরকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হইল,,,,,,,,,,,,,,,,হয়তো আমার অভিযোগের বিচার এই দুনিয়াতে পাবোনা? তাই আল্লাহর নিকট বিচার দিয়ে রাখলাম,,,,,,,এই রাব্বী সাহেবের বিচার যেন এই দুনিয়াতেই আল্লাহ করেন। আপনাদের সকলের নিকট থেকে বিদায় নিলাম,,,,,,,
.
লেখক,
মাসুদ সিকদার

আরও পড়ুন