বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টসে হেরে প্রথম ওভারেই আঘাত মাশরাফির

BD-ZIm-Khulnaজিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা দারুণভাবে করেছে মাশরাফি বাহিনী। প্রথম ওভারেই জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দাকে সাজঘরে পাঠিয়েছেন মাশরাফি। দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামির উইকেটও তুলে নিতে পারত বাংলাদেশ। কিন্তু আবু হায়দারের বলে সহজ একটি ক্যাচ তালুবন্দি করতে পারেননি শর্ট ফাইন লেগে দাঁড়ানো তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখার সময় তিন ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর: ২৭/১

দুই ম্যাচের অনুপস্থিতির পর সিরিজের শেষ ম্যাচে আবার দলে ফিরেছেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক চিগুম্বুরা। বাংলাদেশ দলেও আছে তিনটি পরিবর্তন। এক ম্যাচ মাঠের বাইরে থাকার পর আবার দলে ফিরেছেন দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তামিমের পাশাপাশি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া তিন ক্রিকেটার মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ শহীদ।

চার ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু তৃতীয় ম্যাচে ৩১ রানে হেরে হোঁচট খেতে হয়েছে স্বাগতিকদের। শেষ ম্যাচটি জিততে পারলেই অবশ্য ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিতে পারবে বাংলাদেশ। অন্যদিকে আরো একটি জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে আছে সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

আরও পড়ুন