বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মিশরে বোমা বিস্ফোরণে সাত পুলিশসহ নিহত ১০

egypt-jugantor_2240মিশরে বোমা বিস্ফোরণে ৭ পুলিশসহ অন্তত ১০জন নিহত হয়েছেন। দেশটির প্রাচীন পিরামিডের কাছে গিজা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ২০জন। খবর আহরাম অনলাইন নিউজের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনা নিশ্চিত করে এক বিবৃতিতে জানানো হয়, জঙ্গিদের ধরতে মারিওটিয়া এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় সেখান থেকে একটি টাইম বোমা নিষ্ক্রিয় করার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জঙ্গিদের ধরতে মারিওটিয়া এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় সেখান থেকে একটি টাইম বোমা নিষ্ক্রিয় করার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩জনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ছাড়া যে ৩জন মারা গেছেন, তারা অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন। নিহত পুলিশদের মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা লে. মাহমুদ আবু এল মাগেডও রয়েছেন।

মিশরে সম্প্রতি সময়ে জঙ্গি হামলার আশংকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন