ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে মারা গেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। তিনি ধীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে তিনি মারা যান।
কার্ডিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাফ্ফার আমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
রোববার সকালে এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


