বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের হয়ে খেলতে নেমে হারা হতাশাজনক: মাশরাফি

Mash+5জিম্বাবুয়ের কাছে টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ভীষণ হতাশ মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, দেশের হয়ে খেলতে নেমে যে কোনো ম্যাচ হারা তার জন্য খুব হতাশাজনক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৮ রানে হারে বাংলাদেশ। সর্বশেষ পাঁচ ম্যাচে তাদের কাছে এটি মাশরাফিদের তৃতীয় হার।

শুক্রবার ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ১৬২ রানে অলআউট  হয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফি জানান, হার এড়াতে ভুল আরও কমিয়ে আনতে চেষ্টা করবেন তারা।

“বাংলাদেশের জন্য খেলতে নামলে হারটা অবশ্যই হতাশাজনক। বাংলাদেশের জার্সি গায়ে হারতে কারও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তবে একটা ব্যাপার, যেহেতু আছে, আমরা ব্যাপারটি কাটিয়ে উঠতে পারব। ভুলগুলো ঠিক করার চেষ্টা করব।”

আরও পড়ুন