বুধবার ৪ নভেম্বর ২০২৬

রামপুরায় যুবককে গুলি করে হত্যা

resizejug_2309চাঁদা না দেয়ায় রাজধানীর রামপুরায় বাশাই শিকদার (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাশাই পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি শিকদার স্যানিটারির কাজের পাশাপাশি সাইট ঠিকাদার ছিলেন।

এদিকে এ হামলায় জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাসেল নামে স্থানীয় এক যুবক জানান, বাশাইকে আহত অবস্থায় তিনি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, নূর মোহাম্মদ ওরফে নূরা নামে এলাকার একজন অনেক আগে থেকেই তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় সন্ধ্যা ৭টার দিকে তারা এই হামলা চালায়। তারা প্রথমে বাশাইকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় পালিয়ে থাকা সন্ত্রাসী স্বপনের অনুসারী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সন্ত্রাসী শাহজাদার অনুসারীদের মধ্যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এলাকার আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের প্রায়ই সংঘর্ষ হয়। নিহত বাশাই শাহজাদা গ্রুপের সদস্য।

অন্যদিকে তাকে হত্যার গ্রেপ্তার নূরা স্বপন গ্রুপের সদস্য।

আরও পড়ুন