বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নাশকতার নয় মামলায় বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এই নেতা।
পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি সাত মামলায় এ্যানীর আবেদন আদেশের অপেক্ষায় আছে।
আদালতে এ্যানীর পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া। তিনি সাংবাদিকদের জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে নাশকতা, অগ্নিসংযোগ ও গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২০১৩ ও ২০১৪ সালে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় নয়টি মামলা করা হয়।
এই নয় মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন এ্যানি।


