কুয়েতে এক ভারতীয় নাগরিক অপ্রত্যাশিতভাবে বাসায় ফিরে তার স্ত্রীকে তার বাংলাদেশি প্রেমিকের সঙ্গে একেবারে অন্তরঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখেন। এ ঘটনায় স্বাক্ষী রাখতে পুলিশ আসা পর্যন্ত তাদের জোরপূর্বক ‘উলঙ্গ’ থাকতে বাধ্য করেন তিনি। আরবী দৈনিক পত্রিকা ‘আল আনবা’ এ তথ্য জানায়।
রাজধানী কুয়েত সিটিতে প্রতিদিনের মতো কাজে বের হলে হঠাৎ করে ভারতীয় ওই শ্রমিক অসুস্থ অনুভব করেন। তার ৩১ বছর বয়সী স্ত্রীর সঙ্গে এ নিয়ে কোনও কথা না বলেই বাসায় ফেরত আসেন। পরে স্ত্রীকে অপর মানুষের সঙ্গে শুয়ে থাকতে দেখে বিস্মিত হন তিনি।
আরবি দৈনিক ‘আল আনবা’ জানায়, ওই ব্যক্তি(স্বামী) তাদের দুজনকে বিছানায় দেখে পুলিশ ডাকার পুর্বে স্বাক্ষী রাখার জন্য প্রতিবেশিদের চিৎকার করে জানান দেন। এরপর স্বামী তার স্ত্রী ও তার প্রেমিককে পুলিশ আসার আগ পর্যন্ত উলঙ্গ রাখতে বাধ্য করে। পরে পুলিশ এসে তাদের পোশাক পরার অনুমতি দেয় ও তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, কুয়েতে বিবাহ ছাড়া যৌনতা একেবারেই নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।


