বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নারীর মৃত্যু

113459_Gold-Shopরাজধানীর ভাটারা থানাধীন কুড়িল এলাকায় একটি জুয়েলার্সের দোকানে ককটেল ফাটিয়ে ৩২ ভরি স্বর্ণ ডাকাতি করেছে দুর্বুত্তরা। এসময় আতঙ্কে জোহরা বেগম (৩২) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,  রাত সাড়ে ৮টার দিকে বাড্ডাথানাধীন কুড়িলের কুড়াতলার ক/১০৬/১২০ নম্বর আইকে জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ৬ জন ডাকাত ককটেল ফাটিয়ে ভেতরে ঢুকে। পরে ওই দোকানের মালিক ও কর্মচারীদের জিম্মি করে ৩২ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়।

আরও পড়ুন