বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ গুলি উদ্ধার, অভিযান চলছে

guli-recoverd_2956শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ের চূড়া থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাব।

উদ্ধার করা গুলির পরিমাণ প্রায় ২২ হাজার বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার ভোর থেকে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ের চূড়ায় মাটিখুঁড়ে এসএমজি ও এলএমজির প্রায় ২২ হাজার গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। দুপুর পর্যন্ত ২২ হাজার গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে বলে জানান পুলিশ সুপার। তবে এসব গুলি কারা সেখানে রেখেছে সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি ।

আরও পড়ুন