বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, আহত ৪

gazipur_3025গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানার আট তলা ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, ‘মেট্রেক্স স্যুয়েটার’ নামে ওই ভবনের অষ্টম তলায় আগুন লাগে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন