বুধবার ৪ নভেম্বর ২০২৬

নরেন্দ্র মোদির সম্পদের পরিমাণ আসলে কত?

Narendra_Modiভারতের প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের আর্থিকমূল্য ১ কোটি ৪০ লাখ রুপি। এরমধ্যে নিজের রাজ্য গুজরাটের বাড়িটিও রয়েছে। জানা গেছে, ২০০২ সাল থেকে ওই আবাসিক জমিটির মূল্য ২৫ গুণেরও বেশি বেড়েছে।

এনডিটিভি বলছে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে মোদীর সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর নিজের কোনো গাড়ি নেই এবং দিল্লিতে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। তার কোনো ধার (লোন) নেই আর নগদ অর্থ রয়েছে ৪,৭০০ রুপি।

গেল বছরের অগাস্টে ছিল মোদীর কাছে নগদ অর্থ ছিল ৩৮,৭০০ রুপি।

মোদীর সম্পদের মধ্যে চারটি সোনার আংটি রয়েছে, যেগুলোর ওজন ৪৫ গ্রাম এবং মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার রুপি।

মোদীর ২ লাখ রুপির একটি জীবনবীমাও রয়েছে।

আরও পড়ুন