বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিমানের সিটের তলায় ৬০ সোনার বার

BG-seatঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি যাত্রী আসনের নিচ থেকে ছয় কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

তবে এই সোনা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের বিমানের একটি যাত্রী আসনের নিচে ৬০টি সোনার বার পাওয়া যায়; সেগুলোর ওজন ছয় কেজি।

ফ্লাইটি কাতারের দোহা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বলে জানান তিনি।

উদ্ধার সোনার আনুমানিক দাম তিন কোটি টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, “কারা এই সোনা চোরাচালানের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।”

আরও পড়ুন