মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশেকে ডিজিটালাইজড করা। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সয়ম যারা অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করছেন এবং যারা অনলাইনে সাংবাদিকতা করছেন তারা সকলেই প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরণের সারথী। দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে কাগজের পত্রিকা সীমিত হয়ে আসবে বলেই মনে হয়। বিশ্বের অনেক দেশে এখন আর কাগজের পত্রিকা নেই।
এখন সময় অনলাইনের। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে প্রতিদিন শত শত অনলাইন প্রতিষ্ঠান গ্রাহকদের দ্বারপ্রান্তে পণ্য পৌছে দিচ্ছে। এ থেকে সহজেই অনুমেয় অনলাইন ছাড়া গতি নেই । সে ক্ষেত্রে অনলাইন সাংবাদিক বন্ধুরা কেন পিছিয়ে থাকবেন?
দেশের ৬৪টি জেলার মধ্যে কক্সবাজার, রাঙামাটি,বান্দরবান, সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার,যশোর, খুলনা, রাজশাহী, পাবনা, নরসিংদী, নীলফামারী, সৈয়দপুরসহ ৩০টি জেলায় এবং ৫০টি উপজেলায় ইতোমধ্যে “অনলাইন প্রেসক্লাব” গঠিত হয়েছে । বাকি বেশ কিছু জেলায় ও উপজেলায় অনলাইন প্র্রেসক্লাব গঠন প্রক্রিয়াধীন ।
সব জেলায় অনলাইন প্রেসক্লাব গঠনের কার্ক্রম শুরু করার জন্য আমরা অনলাইন সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি।
আপনারা জানেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) শুধুমাত্র্র অনলাইন মালিকদের সংগঠন। কিন্তু অনলাইন প্রেসক্লাবে প্রিন্ট মিডিয়া বাদে অনলাইন পত্রিকার মালিক, সম্পাদক, সাংবাদিক এবং টিভির সাংবাদিকরাও সদস্য হতে পারবেন । যারা আগে “অনলাইন প্রেসক্লাব” গঠন করবেন তারা এক ধাপ এগিয়ে থাকবেন।
অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন প্রণালী :
১. আহ্বায়ক- ১ জন।
২. যুগ্ম-আহ্বায়ক-১জন।
৩. সদস্য সচিব -১ জন।
৪. বাকি ৭, ৯, ১১, ১৩ বা ১৫ বা বেজোড় সখ্যায় সদস্য।
অনলাইনে নারী সাংবাদিক থাকলে তাকে কমিটিতে রাখা বাধ্যতামুলক।
বাৎসরিক সদস্য ফি মাত্র ২০০/-টাকা, এর মধ্যে কেন্দ্রের প্রশাসনিক ব্যয় বাবদ পাঠাতে হবে ১০০/-টাকা।
আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন:
জাতীয় অনলাইন প্রেসক্লাব
বাড়ি নং-১০৩, রোড নং-৪, পিসিকালচার হাউজিং, শ্যামলী, ঢাকা-১২০৭।


