চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মেয়ে কিমবারলি মিচেল গণমাধ্যমকে জানান, তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে যান মিচেল। চাঁদের পৃষ্ঠে তিনি নয়ঘণ্টা সময় কাটান। খবর এপির।
এই নভোচারী পরবর্তী সময়ে মন এবং মনের অজ্ঞাত বিষয়াদি সম্পর্কে পড়াশোনায় নিয়োজিত হন। তিনি বলতেন, তার বিশ্বাস ভিনগ্রহবাসীরা পৃথিবী এসেছিল।
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের স্পেস মহাকাশ সংস্থা নাসা ত্যাগ করেন মিচেল।


