বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন নিষিদ্ধ

adalat_jug_3585সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রশাসনের অনুমতি ছাড়া সব ধরনের সংবাদ সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। এ ধরনের নিয়ম কেন করা হলো, জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই এ রকম নিয়ম ছিল।

সাব্বির ফয়েজ বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট চত্বরে কোনো ধরনের সংবাদ সম্মেলন করা যাবে না। তবে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

হঠাৎ করে এ ঘোষণা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা তো বুঝতেই পেরেছেন কেন আমরা এ ঘোষণা দিলাম।

রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক তার হাতে লেখা রায় ও আদেশ গ্রহণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে চিঠি পাঠান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ঘটনার একদিন পরই পুনরায় এ ঘোষণা দেয়া হলো।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে বলেও জানান সাব্বির ফয়েজ।

আরও পড়ুন