বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তিন বছরে মালয়েশিয়ায় যাবেন ১৫ লাখ কর্মী

18ae4b2addf3abf5fa2d4adcc5441a7d-আগামী তিন বছরে ১৫ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। এক মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শ্রমিকদের অভিবাসন ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগ কর্তা। অন্যদিকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো একাজে সহযোগীর ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অুনমোদন দেওয়া হয়। বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আরও পড়ুন