ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতারের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করা হয়।
আদালত ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা আদালত আমলে নিলেও কোন আদেশ দেননি।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ জানান, জরুরি অবস্থার সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় এ মামলাটি দায়ের করা হয়েছে।


