নাশকতার ২ মামলায় উচ্চ আদালতে থেকে ৬মাসের জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
মঙ্গলবার এমকে আনোয়ারের আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় তাকে আদালত জামিন দেন।
আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন।
এমকে আনোয়ারের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২১টি মামলা দায়ের করা হয়। বর্তমানে বিএনপির এ সিনিয়র মেডিকেলে চিকিৎসাধীন।


