বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে কার্যক্রম থেকে অব্যাহতি

war_crimes_tribunal+jugantor_3695একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তাকে অব্যাহতি দিয়েছেন।

জানা গেছে, ব্যক্তিগত অদক্ষতা, অসততার কারণে জনস্বার্থে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ঋষিকেশ সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন