বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শেরপুরে ‘চিতা বাঘের’ হামলায় মেয়র আহত

??????????????????????????????????????????????????????????
??????????????????????????????????????????????????????????

শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাইদ চিতা বাঘের হামলায় আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার জালকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীবরদী থানার ওসি এস আলম।

আহত মেয়র আবু সাইদকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ভোরের কোনো এক সময় সীমান্তের পাহাড়ি এলাকা থেকে এসে জালকাটায় একটি পানির পাম্পের ঘরে আশ্রয় নেয় চিতা বাঘটি।

“খবর পেয়ে মেয়র ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাঘটি তার উপর হামলা চালায়।”

এ ঘটনার পর গ্রামবাসীরা ‘চিতা বাঘটিকে’ পিটিয়ে মেরে ফেলে বলেও জানান ওসি।

আরও পড়ুন