বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ক্ষমা চেয়ে পদত্যাগ করুন: মাহফুজ আনামকে নাসিম

nasim-up-34255‘ভুল করায়’ ব্রিটিশ সাংবাদিক রেবেকা ব্রুকসের মতো ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকেও জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে তিনি জরুরি অবস্থার সময় যাচাই না করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর ডেইলি স্টারে প্রকাশের ঘটনা নিয়ে বলতে শুরু করেন।

“সাংবাদিক মাহফুজ আনাম স্বীকার করেছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে যে সংবাদটি ছাপানো হয়েছিল তা ছিল ভুল।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম অভিযোগ করেন, “মাহফুজ আনাম ওই ভুল সংবাদ প্রকাশ করে শেখ হাসিনাকে গ্রেপ্তারের পটভূমি তৈরি করেছিলেন।”

বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আপনি শিক্ষিত মানুষ। আপনার স্মরণ আছে,… মিথ্যা খবর ছাপিয়েছিল ব্রিটেনের নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকা।… ক্ষমা চেয়ে ওই পত্রিকার সম্পাদক রেবেকা পদত্যাগ করেছিলেন।

“আমি মনে করি, জাতির কাছে ভুল স্বীকার করে ডেইলি স্টারের সম্পাদক পদ থেকে মাহফুজ আনামেরও পদত্যাগ করা উচিৎ।”

আরও পড়ুন