বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের নয়া চেয়ারম্যান খালেদ ইকবাল

Bandar_Bhabanনৌ বাহিনীর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের কথা রয়েছে।

বুধবার তার চাকরি নৌ বাহিনী থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরআগে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির কমান্ডিং অফিসার (ব্যাটেলিয়ন) হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

গত ২০ জানুয়ারি রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ পদোন্নতি পেয়ে ভাইস এডমিরাল হিসেবে নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ পান। এরপর ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে নৌ বাহিনীতে যোগদান করলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ।

আরও পড়ুন