শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা ও ২ ছেলে

n.gonjনারায়ণগঞ্জ সদর উপজেলায় চুলার গ্যাসের আগুনে দগ্ধ হয়েছে মা ও দুই ছেলে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায়- জানিয়েছেন ফতুল্লা থানার ওসি মো. আসাদুজ্জামান।

আহতরা হলেন বাড়ির গৃহকর্তা শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম (৪০), তাদের দুই ছেলে শাকিল (১২) ও শামিম (৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, ভোরে  শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে আফিনুর এবং তার দুই ছেলে শাকিল ও শামিম দগ্ধ হয়। তাদের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

ওসি আরও জানান, বিস্ফোরণের সময় ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে এবং ঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

“আফিনুর বেগম রাতে চুলা বন্ধ না ঘুমাতে যান। জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন