শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

train lineদিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাবনা জেলার চাটমোহর স্টেশনের ১শ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মহিউল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে চাটমোহর স্টেশনে প্রবেশের পশ্চিম দিকের ১০০ দূরে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন পাকশীতে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারে একটি টিম রওনা হয়েছে। রেললাইন স্বাভাবিক হতে কিছুটা সময়ের প্রয়োজন বলে জানালেন এই স্টেশন মাস্টার।

এদিকে, চরম দুর্ভোগে পড়েছে ট্রেনের যাত্রীসহ রেলস্টেশনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্যে অপেক্ষমান যাত্রীরা। ইতোমধ্যে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছার লক্ষ্যে বিকল্প পথে রওনা হচ্ছেন।

আরও পড়ুন