স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে মোহাম্মদপুর খিলজি রোডের নিজ বাসা থেকে ইকবাল শাহরিয়ার নামে সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল মেজর থাকাকালে অবসরে যান। তার স্ত্রী রেবেকা ইয়াসমিন অন্য বাসায় থাকেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, খিলজি রোডের এক বাসার চতুর্থ তলার এক ফ্ল্যাটে থাকেন শাহরিয়ার। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
“শাহরিয়ারের স্ত্রী রেবেকা ২০১৫ সালে আদালতে তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলাটি করেন। মামলায় পরোয়ানা আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”


