সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘মানবকল্যাণ নয়, দেশের রাজনীতি এখন ব্যবসায় পরিনত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সুজনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ‘২০১৬ সালের কর্ম পরিকল্পনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় না, সেদেশে কখনও শান্তি প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘উগ্রবাদীদের কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে। রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আর উগ্রবাদীদের কারণে দেশে গুম, খুন, অপহরণ, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে।’
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন-সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়ার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট সুজনের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস।


