বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

২ সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

pabna_jugantor_4091পাবনার ঈশ্বরদী উপজেলায় স্বামীর সঙ্গে কলহের জেরে দুই সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে পাপিয়া সুলতানা নামে এক মা আত্মহত্যা করেছেন ।

শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেছে। অন্য শিশুর অবস্থাও আশঙ্কাজনক।

মৃত মা পাপিয়া সুলতানা ও শিশু জীবন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী-সন্তান। গুরুতর অসুস্থ শিশু ইমনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলায় ঢুলটি গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার কথা কাটাকাটি হয়। এসময় অভিমান করে পাপিয়া সুলতানা দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেন।

বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে পাপিয়া ও শিশু জীবনের মৃত্যু হয়।

অন্য ছেলে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন