বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আপিলে মাহমুদুর রহমানের জামিন বহাল

imagesতথ্য প্রযুক্তি আইনের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টে মাহমুদুর রহমানকে দেয়া জামিন বহাল রাখেন।
মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

আমার দেশ পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিমের (সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত) স্কাইপ কথোপকথন প্রকাশ করায় ‘তথ্য প্রযুক্তি আইনে’ মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই মামলা হয়।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আরও পড়ুন