বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ভ্যালেন্টাইনস ডে’ বর্জনের আহ্বান পাক প্রেসিডেন্টের

mamnun-hussain_193060বিশ্ব ভালবাসা দিবস (ভ্যালেন্টইনস ডে) পালন থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন।
শুক্রবার রাজধানী ইসলামাবাদে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মামনুন হোসাইন বলেন, ঐতিহ্যগতভাবে পশ্চিমের দেশগুলোতে দিনটি (ভ্যালেন্টাইনস ডে) পালিত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ট দেশে এর কোনো স্থান নেই। আমাদের (পাকিস্তান) সংস্কৃতির সঙ্গে ‘ভ্যালেন্টাইনস ডে’র কোনো যোগসূত্র নেই। তাই এ দিবস পালন পরিহার করা উচিত। পাকিস্তানের স্বাধীনতার সময় নিহত সরদার আবদুর রব নিশতার নামে এক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত অধিকাংশই ছিল ছাত্রী।

পশ্চিমা ঐতিহ্যের অন্ধ অনুকরণ তাদের মূল্যবোধের অধঃপতন ঘটিয়ে প্রতিবেশী দেশের মতো নারীর প্রতি সহিংসতা বাড়ানোসহ নানা সমস্যার জন্ম দেবে বলেও উল্লেখ করেন মামনুন হোসাইন। তিনি পাকিস্তানের ‘মহান নেতাদের’ দর্শন অনুসরণের মাধ্যমে অগ্রগতি অর্জন এবং শিক্ষার্থীদের নিজের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পাকিস্তানের প্রেসিডেন্ট এ আহ্বান জানানোর আগে শুক্রবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের নির্বচিত জেলা অ্যাসেম্বলির সদস্যরা ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনে নিষেধাজ্ঞা আরোপে সর্বসম্মতবাবে একটি প্রস্তাব পাস করেন। পাকিস্তান ‘জামায়াত-ই-ইসলামি’র এক সদস্য প্রস্তাবটি উত্থাপন করেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ১৪ ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস পালন জনপ্রিয় হচ্ছে। তবে দিবসটি পালনকারীদের হুঁশিয়ারি দিয়ে আসছে কট্টর ইসলামপন্থীরা।   এরআগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কহাট জেলা কর্তৃপক্ষ ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনকারীদের জড়ো হতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়। এমন নিষেধাজ্ঞা সত্ত্বেও পেশওয়ারের দোকানগুলোতে ভালবাসা দিবস উপলক্ষে লাল বেলুন, চকলেট ও খেলনা বিক্রি করতে দেখা গেছে।

আরও পড়ুন