বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পোপ জন পলের ‘পরকীয়া’ ফাঁস

134732_1ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত দ্বিতীয় পোপ জন পল ও বিবাহিত এক নারীর মধ্যে আদান প্রদান হওয়া কয়েকশো চিঠি খুঁজে পেয়েছে বিবিসি।

চিঠিগুলো আবেগপ্রবণ এক গভীর সম্পর্কের ধারনা দেয় বলে সংবাদদাতারা বলছেন।

পোল্যান্ডের বংশোদ্ভূত আমেরিকান দর্শনবিদ আনা তেরেসা তিমিনিয়েত্স্কার সাথে তার এই চিঠি আদান প্রদান শুরু হয় সেই ১৯৭৩ সালে। তখনো পোপ নির্বাচিত হননি তিনি।

মিজ তিমিনিয়েত্স্কা একটি বই সম্পর্কে প্রথম যোগাযোগ করেন ভবিষ্যৎ পোপের সাথে।

তখন তিনি ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা। এর পর থেকে তাদের নিয়মিত যোগাযোগ ছিলো।

এমন প্রায় কয়েকশো মতো চিঠি পোল্যান্ডের জাতীয় লাইব্রেরিতে লুকানো ছিল।

এসব চিঠিতে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে আনা তেরেসা তিমিনিয়েত্স্কার পোপের সাথে অবকাশ যাপন করেছেন।

ক্যাম্পিং ও স্কি ট্রিপে অংশ নিয়েছেন। বিরল কয়েকটি ছবিতে দুজনকে দেখা যাচ্ছে তাবুর সামনে।

১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পরও দীর্ঘদিন টিকে ছিলো তাদের বন্ধুত্ব। ভ্যাটিকানে আনা তেরেসা ও পোপ জন পল

কিন্তু পোপ জন পল কখনো কৌমার্যব্রত ভেঙেছেন কিনা সেটি এসব চিঠিতে পরিষ্কার নয়।

আরও পড়ুন