সাতক্ষীরার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সামনে বাংলাদেশী যুবক মোমিন মোল্লার লাশ পড়ে থাকতে দেখা গেছে।
বিজিবি দাবি করেছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বিজিবির সাতক্ষীরার ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন জানান, ‘আজ সোমবার সকালে আমরা খবর পেয়েছি যে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের মোমিন মোল্লার ( ২৮) লাশ ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ) এর জয়নগর ক্যাম্পের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিক খবরে জানতে পেরেছি’।
সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৭ এর বিপরীতে ভারতের জয়নগরে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
বিজিবির বৈকারি বিওপি কমান্ডার সুবেদার জালালউদ্দিন জানান, ‘এ বিষয়ে বিএসএফএর কাছে চিঠি পাঠানো হবে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ নিয়ে আসা হবে ।
মোমিন মোল্লার বাবার নাম মো. হারুনার রশীদ। তিনি একমাস আগে ভারতে যান।


