বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাহফুজ আনামের বিরুদ্ধে লাগাতার মামলা হচ্ছে

m-anamজরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায়  ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও পাবনায় মানহানির নতুন মামলা হয়েছে।

এছাড়া দিনাজপুরে আগেরদিন করা একটি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতের সমন জারি হয়েছে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

এরপর খুলনা, রাঙামাটি, খুলনা, গোপালগঞ্জ ও কক্সবাজারেও তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এছাড়া ঢাকার একটি আদালতে এক আইনজীবী ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগও আনেন।

দিনাজপুরে সমন
রোববার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে করা করা মামলা আমলে নিয়ে মাহফুজ আনামকে আগামী ১৪ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

দণ্ডবিধির ১২০খ (২), ৪১৭ ও ৫০৫(ঘ) ধারায় করা মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য শামসুর রহমান পারভেজ বলেন, “বিচারক আহসানুল হক মামলা আমলে নিয়ে মাহফুজ আনামকে ১৪ জুনের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হতে বলেছেন।”

সুনামগঞ্জ
সোমবার সুনামগঞ্জে আমলী আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম বলেন, “আদালত মামলা গ্রহণ করেছেন, তবে কোনো আদেশ দেননি।”

সিলেট
জৈন্তাপুর বিচারিক হাকিম কুদরত-ই খোদার আদালতে ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

সিলেট আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, আদালত মামলা আমলে নিয়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে দুটি মানহানির মামলা করেন মহানগর ছাত্রলীগ সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।

ওই দুই মামলায় ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হওয়া মামলায় শত কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু এ মামলা করেন।

বিচারক মুহাম্মদ মুনির হোসাঈন মামলা গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে বাদীপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান।

এর আগে গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন মাহফুজ আনামের বিরুদ্ধে।

পাবনা
পাবনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলার বাদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল। সোমবার সকালে পাবনা মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালত-১ এ মামলা করা হয়। বিচারক মো. রেজাউল করিম মামলাটি গ্রহণ করেছেন।

বাদী রেজাউর বলেন, “আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার নেত্রীর বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের কারণে মামলা করেছি।

আরও পড়ুন