শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

এম কে আনোয়ারের মুক্তিতে বাধা নেই

M K Anoarনাশকতার আরও এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। মঙ্গলবার বাড্ডা থানার নাশকতার এক মামলায় তিনি ছয় মাসের জামিন পেয়েছেন বলে তার আইনজীবী সগীর হোসেন লিওন। এর ফলে মুক্তি পেতে আর বাধা নেই বলে জানান তার এই আইনজীবী।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিনের এই আদেশ দেয়।

এ নিয়ে এম কে আনোয়ারের বিরুদ্ধে থাকা ২১ মামলার সবকটিতে জামিন হওয়ায় এখন তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান লিওন। তিনি বলেন, নিম্ন আদালতে ২ ফেব্রুয়ারি এই মামলায় জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি আপিল করে জামিন চাওয়া হয়েছিল। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে বাড্ডা থানায় এই মামলা করেছিল।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

গত বছরের ১৮ অাগস্ট কুমিল্লার এক মামলায় এম কে আনোয়ার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন