বুধবার ৪ নভেম্বর ২০২৬

জবিতে সাংবাদিকের ওপর হামলা: শিক্ষার্থী বহিষ্কার

jogonat-uniজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বিডিনিউজ২৪ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারব হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগে ইমরান বিশ্বাস নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার পথে কাজী মোবারক হোসেনসহ দুই সাংবাদিকের ওপর চাপাতি দিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করে জবিতে কর্মরত সাংবাদিকরা। পরে তারা জবি উপচার্যের কাছে স্মারকলিপি দেন।

এসময় উপাচার্য বলেন, ‘প্রাথমিক তথ্যেরভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য হামলার বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া অন্যন্য হামলাকারীদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করবে তদন্ত কমিটি।’

আরও পড়ুন