বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দৈন্যদশা বিএনপির নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন: হাসান মাহমুদ

hasan mahmudবিএনপির এখন যে দৈন্যদশা তার প্রধান কারণ হলো বিএনপির নেতৃত্ব। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নেতৃত্বের পরিবর্তন- মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীসহ ডেলিগেটরদের বলব আপনারা আসন্ন কাউন্সিলে যে নেতৃত্বের হাতে মানুষের রক্ত, যাদের গায়ে পোড়া মানুষের গন্ধ লেগে আছে তাদের সরিয়ে দিন। না হয় যতই কাউন্সিল করুন না কেন নেতৃত্বে পরিবর্তন না আনলে বিএনপি যে অতল গহবরে আছে তা হতে বেরিয়ে আসতে পারবে না।

আসন্ন কাউন্সিলের মাধ্যমেই বিএনপি বর্তমান সংকট উত্তরণ হবে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা যতই বলুক না কেন তাদের দলে কোন সংকট নেই কিন্ত ফখরুল সাহেব তার বক্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট করেছেন যে বিএনপিতে সংকট চলছে।

প্রত্যাখ্যানের রাজনীতির কারণে বিএনপি আজ সংকটে পড়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি সংঘাতময় রাজনীতি করে, সমঝোতার রাজনীতি চায় না। আমরা যে আলোচনা সমঝোতা চাই তারা তা চায়নি। ‘পলিটিক্স অব ডিনায়েল’র কারণে তারা আজ সংকটে।

আরও পড়ুন