বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

kisuri rafeরাজধানীর মিরপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম মুজাহিদ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে ধর্ষককে ২ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তাকে আরো ৩ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এই আদেশ দেন। এদিকে জরিমানার ২ লাখ টাকা আদায়ের পর সেখান থেকে এক লাখ টাকা ভিকটিমকে দেয়ার নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় জামিনে থাকা ওই আসামি ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডিত মুজাহিদ (৩০) ব্রাহ্মণবাড়ীয়া জেলার বানচারামপুর থানার চর শিবপুর গ্রামের মো. মালম মিয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মিরপুর থানাধীন ১৮০/১ দক্ষিণ পীরেরবাগের বাসায় ভিকটিম ও তার দুই ভাই-বোনকে নিয়ে বাদী ভাড়া থাকতেন। ওই বাসায় আসামি মুজাহিদ সাবলেট থাকতেন। ২০১৪ সালের ২৯ মার্চ ভিকটিমের মা এবং বড় মেয়ে বাসায় না থাকায় সেই সুযোগে আসামি মুজাহিদ ছোট ছেলেকে খেলার কথা বলে বাইরে পাঠিয়ে প্রতিবন্ধী ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ওই ঘটনায় ২০১৪ সালের ২ এপ্রিল মিরপুর মডেল থানায় মামলা করেন ভিকটিমের বাবা। মামলাটিতে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার এসআই আতাউর রহমান।

আরও পড়ুন