ফেসবুক ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে বিদেশিসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-২। এদের মধ্যে দুজন বাংলাদেশি এবং তিনজন নাইজেরিয়ার নাগরিক।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহাকীর পরিচালক (আইন ও গণমাধ্যম) রুম্মন মাহমুদ। বিস্তারিত জানাতে বিকেল ৪টা র্যাব-২ এর কার্যালয়ে প্রেসব্রিফিং হওয়ার কথা রয়েছে।


