রবিবার ৮ নভেম্বর ২০২৬

অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করব না: প্রধানমন্ত্রী

hasinaজাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সদস্যদের কোনো কাজে যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয়, সে দিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার ঢাকার মিরপুর আর্মি স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাইব, দেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে। আমরা চাই না আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়।

আরও পড়ুন