বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টেন্ডুলকারের ছেলের ছবি নিয়ে প্রতারণা

Tendulkar-sonবিভিন্ন পাবলিক পরীক্ষায় কত উপায়েই না প্রতারণা হয়। নকল নিয়ে গিয়ে, মোবাইল ফোনে ছবি তুলে, হেডফোন দিয়ে কথা শুনে শুনে কিংবা একেবারে চূড়ান্ত পর্যায়ে অন্যকে দিয়ে পরীক্ষা দিয়ে। ভারতে এমনই এক প্রতারণার শিকার অর্জুন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকার তনয়ের ছবি ব্যবহার করে পরীক্ষার প্রবেশ পত্র জোগাড় করেছে এক ছাত্র!

আগ্রার অর্জুন সিং নামের এই ছাত্র দুর্গানগরের অঙ্কুর ইন্টার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদন করেছে। সেখানে তার বাবার নাম দেওয়া আছে রামনিওয়াস, আর মায়ের নাম স্মৃতি দেবী। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, এর পর ছবিতে নজর দিতে গিয়েই সব গোলমাল বাধল। এ কী! এ ছবি তো অর্জুনের!

এই সেই প্রবেশপত্র। টুইটার।মজার ব্যাপার, অঙ্কুর ইন্টার কলেজ কর্তৃপক্ষ ছবির ওপর সিল মেরে ও সই করে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, এই ছাত্র তাদের কলেজেই পড়ে! উত্তর প্রদেশের শিক্ষা বোর্ডও সেটা মেনে নিয়ে প্রবেশ পত্র ছাপিয়ে দিয়েছে।

কিন্তু প্রশ্ন, টেন্ডুলকার তনয়ের ছবি ব্যবহার করে লাভটা কী হলো এই অর্জুনের? তাকে দিয়ে নিশ্চয় পরীক্ষা দেওয়ানোর চিন্তা করেনি এই ছাত্র!

আরও পড়ুন