ভারতের রাজস্থান রাজ্যের চিত্তোরগড়ে ঘটেছে এক গর্হিত ঘটনা। নারী চাকরি প্রার্থীদের শরীরের মাপ নিয়েছে পুরুষ বনকর্মীরাই। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বন অধিদপ্তরে নারী নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেয়া হয়। সেখানে মেয়েদের উচ্চতা ও বক্ষের মাপ নেয়া হয়।
ঘটনার কড়া সমালোচনা করেছে রাজস্থান প্রদেশ কংগ্রেস। তারা বলেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা বেআইনি এবং মেয়েদের জন্য অসম্মানজনক।


