বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফেসবুক ও হোয়াটসআপে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

atok---রাজধানীর ভাটারা থানা এলাকায় গতরাতে অভিযান চালিয়ে ফেসবুক ও হোয়াটসআপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর সাইবার অপরাধ প্রতিরোধ টিম।

গ্রেপ্তারকৃতরা হলো- জাহিদুর রহমান তুহিন, তানভীর আহমেদ চৌধুরী ও মো. সাইফুল ইসলাম খান। এ সময় তাদের হেফাজত হতে ফেসবুক ও হোয়াটসআপ পরিচালনার কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসআপ অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা প্রকৃতপক্ষে কোন প্রশ্ন ফাঁস করতে পারে না। ফেসবুক ও হোয়াটসআপ এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের কথা বলে মিথ্যা প্রচারনা চালিয়ে অন্যদের আকৃষ্ট করে এবং ফেসবুক ও হোয়াটসআপ এর চ্যাট ইঞ্জিনের মাধ্যমে ভুয়া প্রশ্ন দিয়ে এবং দেয়ার নাম করে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন